মূল লেখায় যান
Hatpakha ISSN: 2321-3035
কবিতা ১ মিনিট পড়া

সুভাষিত।

৬ ফেব্রুয়ারি ২০২১
নেতাজী সুভাষচন্দ্র বসুর সাদা-কালো প্রতিকৃতি, পেছনে উড়ন্ত ত্রিবর্ণ পতাকা।

নেতাজী সুভাষ বরেণ্য তুমি-তোমার তুলনা নাই,
সৌরভ তব চৌদিকঘিরি’-সুবাস তাহার পাই।
দেশমাতৃকা বন্দিনী যবে শৃংখল বন্ধনে,
আকুল হৃদয়-অন্তর তব হাহাকারে ক্রন্দনে।
দমন করিলে প্রলোভন তুমি মাতৃভূমির তরে,
তোমার আত্মত্যাগের কাহিনী দেশবাসী আজো স্মরে।
বৃটিশ রাজকে দিলে তুমি ফাঁকি-দেশ ছাড়ি পলাতক,
আজাদ ফৌজ করিলে গঠন-বিদেশী শকতি সহায়ক।
উড়াইলে তুমি স্বাধীন পতাকা ভারতভূমির ‘পরে,
ভাগ্য বিরূপ,তুমি নিশ্চুপ-ডুবে তরী আসি’ তীরে।
পাড়ি দিলে কোন অজানা উজানে-চির উন্নত শির,
শূন্য আজিও তোমার আসন-দুর্দম মহাবীর।
রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি জালে কবলিত পুরা জাতি,
হানাহানি করে দেশের মানুষ-স্বাধীনতা পরিণতি।
অসহায় হায় দেশমাতৃকা-শংকায় শিহরিত,
এমন মুক্তি ছিল কি গো কভু তোমার আকাঙ্খিত !
ভারতবর্ষ কাণ্ডারীহীন-মাৎসন্যায়ের রাজ,
কে আছে গো হেথা ঘুচাবে মায়ের অশ্রুসজল সাজ !
তাইতো জননী করে প্রতীক্ষা তোমার জন্য দিশারী,
নবরূপে হও উদ্ভাসিত-তোমায় বরণ করি।
—————————————————————-
স্বপন চক্রবর্তী ।

সমাপ্ত

হাতপাখার লেখক · ১৩০টি লেখা · ২০২০ থেকে

Swapan Chakraborti-এর সব লেখা →

পরের লেখা

পাঠকের মতামত

এখনও কেউ লেখেননি। প্রথম মতামতটি আপনার হোক।

সম্পাদক দেখে প্রকাশ করেন। লগ-ইন করে লিখলে তাড়াতাড়ি প্রকাশ পায়। ভদ্র ও প্রাসঙ্গিক মন্তব্য প্রকাশ পায়। লিংক, ওয়েবসাইট বা ই-মেলের ঠিকানা দেওয়া যায় না; বিজ্ঞাপন বা কটু কথাও নয়।

হাতপাখার চিঠি

ভালো লাগলে, পরের লেখাগুলোও ই-মেলে পান

সপ্তাহে একটি চিঠি, নতুন গল্প-কবিতার খবর। বিজ্ঞাপন নয়, যখন খুশি বন্ধ।

নাম দিতে চাইলে

একটি নিশ্চিত করার লিংক যাবে; সেটায় চাপলেই চালু। ই-মেল কাউকে দেওয়া হয় না (গোপনীয়তা)।